বাংলাদেশ
কনস্যুলেট জেনারেল জেদ্দার কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান জানান,
মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুম নামক ওই বাংলাদেশিকে বা ক্ষতিপূরণ বাবদ
১ লাখ ৩৩ হাজার ৩৩৩
ডলারের হস্তান্তর করা হয়েছে, যা বাংলাদেশি টাকায়
প্রায় এক কোটি ১২ লাখ টাকার সমপরিমাণ।
স্থানীয়
সময় বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার মাধ্যমে আহত আব্দুল কাইয়ুমের কাছে
চেক হস্তান্তর করা হয়।
এসময়
কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত
ছিলেন।
আহত আব্দুল
নূর আব্দুল কাইয়ুম ক্ষতিপূরণের অর্থ পেয়ে সৌদি সরকার ও কনস্যুলেটের প্রতি
কৃতজ্ঞতা জানান।
২০১৫ সালের
১১ সেপ্টেম্বর মসজিদ-উল-হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে। এতে ১১৮ জন নিহত এবং ৩৯৪ জন
আহত হন। এর মধ্যে বাংলাদেশী একজন নিহত ও তিনজন আহত হন।
No comments:
Post a Comment