যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশি আমেরিকান ফর পলিটিক্যাল
প্রগ্রেস’ (বিএপিপি) নামে নতুন একটি সংগঠন করেছেন বাংলাদেশি-আমেরিকান তরুণ
রাজনীতিবিদরা।
বুধবার
সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্ট মিলনায়তনে এ ঘোষণা দেন
তারা।
তাহমিনা
ও মৌমিতার সঞ্চালনায় এতে সংগঠনের প্রেক্ষাপট উপস্থাপন করেন ডেমোক্র্যাটিক পার্টির তৃণমূল
সংগঠক রাসেল রহমান।
তিনি
জানান, নিউ ইয়র্কে জন্ম নেওয়া অথবা বেড়ে উঠা তরুণ-তরুণীদের মূলধারার রাজনীতিতে সক্রিয়
করতেই এ সংগঠন।
অনুষ্ঠানে
বিএপিপি এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন আরিফউল্লাহ।তিনি
বলেন, “ব্যবসায়ী-শিল্পপতি-ধনীক শ্রেণির কবল থেকে মার্কিন রাজনীতিকে মুক্ত করতে পারলেই
সহজ-সরল আর কঠোর পরিশ্রমী অভিবাসীদের স্বপ্নের বাস্তবায়ন ঘটবে খুব সহজে। আমরা সে পথেই
চলতে চাই।”
অনুষ্ঠানে
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
এরা
হলেন- রাসেল রহমান, আরিফউল্লাহ, তাহমিনা, ফারহানা হানিপ, রোকসানা আলী, মৌমিতা আহমেদ,
তীর্থ দত্ত, মৌমিতা জামান, আবেদা খান, নওরীন আকতার, ইমতিয়াজ হোসেন, মেরি জুবাইদা ও
জয় চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
No comments:
Post a Comment