Thursday, November 28, 2019

দক্ষ শ্রমিক নেবে জাপান: প্রবাসী কল্যাণ মন্ত্রী


দক্ষ শ্রমিক নেবে জাপান: প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।ছবি: সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। আগামী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৫টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নেবে জাপান সরকার। বৃহস্পতিবার বিকালে সিলেটের সার্কিট হাউজে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য ও সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, লিবিয়া থেকে যারা ফেরত আসছে তারা অবৈধপথে সেখানে গিয়েছিল। যেহেতু তারা দেশে ফিরতে শুরু করেছেন সেহেতু সরকার তাদের সাহায্য করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তাদের প্রত্যেককে ১ হাজার ৪’শ ডলার করে সহায়তা প্রদান করবে।
তিনি আরও বলেন, যদিও তারা অবৈধপথে বিদেশ গিয়েছিলো, তারপরও তারা আমাদের দেশেরই সন্তান, তাই তাদের যথাসাধ্য সহযোগিতা করবে সরকার।

সম্প্রতি সৌদি আরবে নির্যাতিতা ৩৫ নারীর ভিডিও বার্তা সম্পর্কে মন্ত্রী বলেন, তাদের উদ্ধারে সেখানকার হাইকমিশন কাজ করছে।সরকার এই সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
এছাড়াও অবৈধভাবে বিদেশ পাঠানো ও জালিয়াতির অভিযোগে ১৬৬ টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা

Wednesday, November 27, 2019

সৌদি আরবে নারীকর্মী নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে হবে: সংসদীয় কমিটি


Monday, November 18, 2019

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকা এবং স্মার্ট কার্ড বিতরণ শুরু


সোমবার আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় বিকেল ৪ টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ওই কার্যক্রমের উদ্বোধন করেন বলে নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা কতিপয় দলিলাদি সংযুক্তি সাপেক্ষে অনলাইনের services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই করে প্রবাসেই বায়োমেট্রিক সংগ্রহসহ স্মার্টকার্ড প্রদান করা হবে।
অনুষ্ঠানে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ বিশিষ্ট প্রবাসী নাগরিকগণ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র সেনসাসে বাংলাদেশিদেরও চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র সেনসাসে বাংলাদেশিদেরও চাকরির সুযোগ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

যুক্তরাষ্ট্র সেনসাসে বাংলাদেশিদেরও চাকরির সুযোগ
যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় আনতে সেনসাস ব্যুরো ২০২০ সালের আদমশুমারির জন্য দেশব্যাপী অস্থায়ীভাবে ৫ লাখ কর্মী নিয়োগ করবে।
দেশের প্রতিটি অঞ্চলে এ নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদমশুমারিতে ৬ থেকে ৮ সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। ‘সেনসাস টেকার’ পদে এই নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২৫ ডলার করে মজুরি এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইমসহ সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। স্ব-বেতনে ট্রেনিংয়েরও সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সিটিজেন ও নন-সিটিজেন ১৮ বছরের ঊর্ধ্বে বয়সীরা এ চাকরির জন্য উপযুক্ত বিবেচিত হবেন।
সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ’র এশিয়ান ড্রাইভিং সেন্টারে ১৬ নভেম্বর (শনিবার) স্থানীয় সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে একই সময়ে এক সংবাদ সম্মেলনে ২০২০ সেন্সাস বিষয়ে বিস্তারিত তুলে ধরে ‘বাংলাদেশি কমপ্লিট কাউন্ট কমিটি’।
সংবাদ সম্মেলনে সেনসাস আলোকে বক্তব্য রাখেন ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা উদ্দিন, নিউইয়র্ক রিজিওনাল সেনসাস সেন্টারের সুপাভাইজরি পার্টনারশিপ স্পেশালিস্ট জাকেরা আহমেদ, সেনসাস রিক্রুটিং এ্যাসিস্টেন্ট শামস, নিউইয়র্ক সিটির ডেপুটি পাবলিক এডভোকেট জামিলা রোজ, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান, কমিউনিটি এ্যাক্টিভিস্ট রোক্সানা মজুমদার, ডা. নাহিদ খান, জামাল হুসেন, এমডি আলাউদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে মাজেদা উদ্দিন সেনসাস ব্যুরোর এ চাকরির সুযোগ গ্রহণ করার জন্য বাংলাদেশিদের আহ্বান জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে স্যাফেস্ট সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। স্যাফেস্ট’র সহযোগিতায় নিউইয়র্কে ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হবে। তিনি সেনসাসের গুরুত্ব তুলে ধরে সকল বাংলাদেশিকে ২০২০ সালের সেনসাসে অংশ নেওয়ার আহ্বান জানান।
জাকেরা আহমেদ বলেন, এতে সংশ্লিষ্টরা আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি কমিউনিটির প্রতিটি সদস্যও নিজ ভাষাভাষীর সহায়তায় গণনার আওতায় এসে রাষ্ট্র কর্তৃক প্রদেয় সকল সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ পাবেন।
নিউইয়র্ক সিটিতে ‘সেনসাস টেকার’ পদে নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২৫ ডলার এবং অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২০ ডলার করে মজুরি এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইমসহ সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। বাংলাসহ ১২টি ভাষাভাষীদের এ চাকরিতে নিয়োগ দেওয়া হচ্ছে। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস নিয়োগ প্রক্রিয়া চলবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি ১০ বছর অন্তর এই আদমশুমারি অনুষ্ঠিত হয় ।
অনলাইনে আবেদনের ঠিকানা: 2020CENSUS.GOV/JOBS
বিডি প্রতিদিন/কালাম

৯ মাসে কুয়েত থেকে দেশে ফেরত ২৫০০ বাংলাদেশি


দেশে ফেরত
কুয়েতের দৈনিক আল কাবাস জানিয়েছেন যে, কুয়েত থেকে চলতি বছরে ৯ মাসে ১৮ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে দেশটির সরকার এর মধ্যে ২৫০০ বাংলাদেশিও রয়েছে।
তবে সবচাইতে সংখ্যায় বেশি ভারতীয় নাগরিক।কুয়েত নির্বাসন কেন্দ্রের একটি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, কুয়েত থেকে ২০১৯ সালে ৯ মাসের মধ্যেই ১৮ হাজার কুয়েত প্রবাসীদের সফর (নির্বাসন) করানো হয়েছে, এদের মধ্যে রেসিডেন্সি আইন লঙ্ঘন, শ্রমিক আইন লঙ্ঘন, অবৈধ আকামা ও ট্র্যাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের নির্বাসন কারানো হয়েছে।
নির্বাসনে পাঠানো প্রথম তালিকায় ইন্ডিয়া ৫০০০ ও বাংলাদেশ ২৫০০, মিশরি ২২০০, নেপালি ২১০০, ইথোপিয়ান ১৭০০, সুরিয়ান ১৪০০, ফিলিপাইন ১২০০ ও অন্যান্য দেশের ১৯০০ (আরবিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান) সর্বমোট ১৮ হাজারের মধ্যে ১২ হাজার পুরুষ ও ৬ হাজার মহিলা রয়েছে।
সুত্র উল্লেখ করেছেন যে, নির্বাসনে পাঠানো অনেক প্রবাসীদের মধ্যে হেপাটাইটিস ও এইডস আক্রান্তের লক্ষণও ছিল।
এদিকে নির্বাসন কেন্দ্রে ৫০ জন পুরুষ ও ৮ জন মহিলা ছাড়া আর কোন প্রবাসী আপাতত নেই বলেও জানিয়েছেন নির্বাসন কেন্দ্র, তাদের খুব শীঘ্রই তাদের নিজ নিজ দেশে পাঠানোর কথাও বলেছেন।
Jugantor

কুয়েতে মীরসরাই সমিতির আনন্দ ভ্রমণ


আনন্দ ভ্রমণ
শীতের মৌসুম আসলে কুয়েতের স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে পার্ক,মরুভূমি এলাকায়, সমুদ্র পাড় ও দর্শনীয় স্থানসমূহ ঘুরতে বের হয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরা কাজের ফাঁকে ছুটিতে ঘুরতে বের হয়।
মীরসরাই সমিতি কুয়েতের উদ্যোগে কুয়েত সিটি হতে প্রায় ১শ ১৫ কি.মি. দূরে গ্রীণ সিটি খ্যাত ওয়াফরা আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। বিদেশের কর্মব্যস্ততা আর যান্ত্রিক জীবন ডিউটি শেষে রুম আর ঘুম প্রবাসীদের নিয়মিত রুটিন।
কুয়েতের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চট্টগ্রামের মীরসরাই উপজেলার দেড় শতাধিক প্রবাসীরা আনন্দ ভ্রমণে অংশগ্রহন করেন। আনন্দভ্রমণ ঘিরে প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি,সারি, বাউল গান, বান্ডারী, ব্যান্ড ও আধুনিক গান পরিবেশন করে কুয়েতের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।
শুক্রবার ১৫ নভেম্বর সকালে আয়োজন করা হয় বিভিন্ন ধরণের গ্রামীন খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতাসহ বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত প্রীতি ম্যাচে বিবাহিত একাদশ বিজয়ী হয়। পরিশেষে বিজয়ী দল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী, বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ ভ্রমণে আসা প্রবাসী বলেন, বিদেশে আমাদের রঙিন দিনগুলো কাজের মধ্যে চলে চলে যায় ঘোরার সময় সুযোগ হয় না। মাসের পর মাস এভাবে বছর চলে যায় প্রবাসে।
সময় স্বল্পতার কারণে রুমে বন্ধুবান্ধব ও পরিচিত লোকজনের সঙ্গে আড্ডায় সময় কাটে এখানে। কুয়েতের ওয়াফরা সবুজে ঘেরা চারপাশ অপরুপ সৌন্দর্য্য আশপাশে বিশাল মরুভূমি জুড়ে বিভিন্ন রকমের শাক সবজি আর ফুলের বাগান, আমাদের বাংলাদেশি ভাইদের পরিশ্রমে কুয়েতের মরুভূমি আজ সবুজে পরিণত হয়েছে। দেখে মনে হয় দেশের কোন চর এলাকার সবুজের বুকে দাঁড়িয়ে রয়েছি। সত্যিই অসাধাণ একটি জায়গা না আসলে দেখা হতো না।
এসময় উপস্থিত ছিলেন, মীরসরাই সমিতির সভাপতি আব্দুর রহিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, রেজাউল করিম, রাশেদ চৌধুরী, বেলায়েত হোসেন, সাইফ উদ্দিন, মনজুরুল ইসলাম, ফয়সাল,নুর উদ্দিন, নাজিম উদ্দিন, নুরুল আজিম, মারুফ প্রমুখ।

Jugantor

ত্রিপোলিতে বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭



Sunday, November 17, 2019

বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার খোলার ইঙ্গ


Saturday, November 16, 2019

সৌদি আরবের সঙ্গে বৈঠকের পরই নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত


সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে আগামী ২৬ ও ২৭ নভেম্বর বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তবে নারী কর্মীদের নিয়ে সরকার চিন্তিত বলেও জানান তিনি।
আজ শনিবার দুপুরে একদিনের সফরে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন তিনি।
প্রবাসী কল্যাণ বলেন, ‘নারীকর্মীরা যাতে বিদেশে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে আমরা সেই ব্যবস্থা করব। ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেব।’
নারীকর্মী না পাঠালে পুরুষকর্মী নেওয়াও বন্ধ করে দেবে সৌদি আবর কর্তৃপক্ষ- এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘নারীকর্মীর সঙ্গে পুরুষকর্মী সংযুক্ত থাকতেই হবে আমি এটা এগ্রি করি না।’
তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ পেলে ‘নির্যাতিত সুমির’ প্রসঙ্গেও সৌদি আরব কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণদের নতুন সংগঠন ‘বিএপিপি


বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্ট মিলনায়তনে এ ঘোষণা দেন তারা।
তাহমিনা ও মৌমিতার সঞ্চালনায় এতে সংগঠনের প্রেক্ষাপট উপস্থাপন করেন ডেমোক্র্যাটিক পার্টির তৃণমূল সংগঠক রাসেল রহমান।
তিনি জানান, নিউ ইয়র্কে জন্ম নেওয়া অথবা বেড়ে উঠা তরুণ-তরুণীদের মূলধারার রাজনীতিতে সক্রিয় করতেই এ সংগঠন।
অনুষ্ঠানে বিএপিপি এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন আরিফউল্লাহ।তিনি বলেন, “ব্যবসায়ী-শিল্পপতি-ধনীক শ্রেণির কবল থেকে মার্কিন রাজনীতিকে মুক্ত করতে পারলেই সহজ-সরল আর কঠোর পরিশ্রমী অভিবাসীদের স্বপ্নের বাস্তবায়ন ঘটবে খুব সহজে। আমরা সে পথেই চলতে চাই।”
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
এরা হলেন- রাসেল রহমান, আরিফউল্লাহ, তাহমিনা, ফারহানা হানিপ, রোকসানা আলী, মৌমিতা আহমেদ, তীর্থ দত্ত, মৌমিতা জামান, আবেদা খান, নওরীন আকতার, ইমতিয়াজ হোসেন, মেরি জুবাইদা ও জয় চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৌদিতে সুমিকে তার মালিক ‘২২ হাজার রিয়ালে বিক্রি’ করে দেন




Wednesday, November 13, 2019

মক্কায় ক্রেন দুর্ঘটনায় আহত বাংলাদেশিকে কোটি টাকা ক্ষতিপূরণ

  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান জানান, মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুম নামক ওই বাংলাদেশিকে বা ক্ষতিপূরণ বাবদ ১ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলারের হস্তান্তর করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ১২ লাখ টাকার সমপরিমাণ।
স্থানীয় সময় বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার মাধ্যমে আহত আব্দুল কাইয়ুমের কাছে চেক হস্তান্তর করা হয়।
এসময় কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আহত আব্দুল নূর আব্দুল কাইয়ুম ক্ষতিপূরণের অর্থ পেয়ে সৌদি সরকার ও কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা জানান। 
২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মসজিদ-উল-হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি  ক্রেন ভেঙে পড়ে। এতে ১১৮ জন নিহত এবং ৩৯৪ জন আহত হন। এর মধ্যে বাংলাদেশী একজন নিহত ও তিনজন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পাসপোর্টের জন্য আঙুলের ছাপ নিতেই ধরা পড়ল রোহিঙ্গা নারী


নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
মানিকগঞ্জে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা নারী। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আঙুলের ছাপ দেওয়ার সময় রোহিঙ্গা তালিকায় তার নাম ও ছবি উঠলে তিনি ধরা পড়েন।
পরে তাকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এক নারীর নামে নেওয়া ভুয়া নাগরিকত্বের সনদ ব্যবহার করে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন ওই রোহিঙ্গা নারী।
মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাকসুদুর রহমান জানান, বুধবার বেলা বারোটার দিকে সাটুরিয়ার উপজেলার রেজাউল করিম স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করাতে গিয়েছিলেন আসমা। তিনি ২০১৭ সালের ১০ অক্টোবর চট্টগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত হন।
মাকসুদুর রহমান জানান, ওই রোহিঙ্গা নারী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তারের নামে নেওয়া নাগরিকত্বের সনদ নিয়ে পাসপোর্ট ফরম দাখিল করেন। কথা বলে সন্দেহ হলে তিনি তাৎক্ষনিকভাবে রোহিঙ্গা শরণার্থী নিবন্ধন সার্ভার ঘেঁটে নিশ্চিত হন যে, তিনি প্রকৃতপক্ষে রোহিঙ্গা। তার নাম আসমা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রোহিঙ্গা ওই নারী দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে রেজাউল করিমের সাভারের বাসায় যান। বুধবার তিনি ওই রোহিঙ্গা নারী, তার প্রকৃত স্ত্রী ও এক কন্যাসহ মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে যান।
তিনি বলেন, এই কাজে সহযোগিতার অপরাধে রেজাউল করিম এবং পাসপোর্ট ফরমে সত্যায়ন করার অপরাধে  মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মো. মনোয়ার হোসাইনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পরিচয় আড়াল করে অন্যের পরিচয় দিয়ে পাসপোর্ট করার চেষ্টার অপরাধে প্রচলিত আইনে ওই রোহিঙ্গা নারীর বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পুলিশ সুপার আমিদুর রহমান সিদ্দিকী।
Star

Saturday, November 9, 2019

মালয়েশিয়ায় যা হচ্ছে তা ঠেকাতে হবে-ইসরাফিল আলম এমপি বললেন


অভিবাসন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি বলেছেন, মালয়েশিয়ায় যা হচ্ছে তা  প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকারের অভিবাসন নীতির বিরোধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত নীতি যা জাতিসংঘে তিনি তুলে ধরেছেন গ্লোবাল কমপেক্ট ফর মাইগ্রেশনের আলোচনায় আমি তা জানি। একজন কেবিনেট মেম্বার-এর  বাইরে যেতে পারেন না। সারা দুনিয়ায় আমরা যে নীতিতে লোক পাঠাই মালয়েশিয়ায় ব্যতিক্রম হবে কেন? তিনি বলেন, আমি এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করেছি। মালয়েশিয়ায় যা হচ্ছে তার বিরুদ্ধে আমি কথা বলেই যাবো। এটা আমাদের ঠেকাতে হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির  সদস্য ইসরাফিল আলম বলেন, আমি বিশ্বের ৬-৭টি দেশে গ্লোবাল মাইগ্রেশন নিয়ে আলোচনা করতে সফর করেছি। বিদেশে প্রধানমন্ত্রী তথা সরকারের অভিবাসন নীতি নিয়েই আমরা কথা বলি।
সেখানে একটি দেশের জন্য ওই নীতির ব্যত্যয় ঘটালে বিদেশে আমাদের প্রশ্নের মুখে পড়তে হবে। উল্লেখ্য মালয়েশিয়ায় সিন্ডিকেটের কারণে বন্ধ থাকা শ্রম বাজার খোলা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সফরের দিন থেকেই বিরুদ্ধাচারণ করে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ইসরাফিল আলম এমপি। ৬ই নভেম্বর পুত্রাজায়ার মালয়েশিয়ার সংসদ ভবনে মন্ত্রী যখন বন্ধ শ্রমবাজার খোলার আলোচনায় ব্যস্ত তখন কুয়ালালামপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তিনি। ঢাকায় ফিরে টেলিভিশন টক শোতে মন্ত্রীর অবস্থানের বিরোধিতা করে কড়া বক্তব্য দেন। অভিযোগ করেন, মালয়েশিয়ার নতুন গভর্নমেন্টের কাছে ঢাকার তরফে ফের সিন্ডিকেট করার প্রস্তাব দেয়ার কারণে দেশটি বিরক্ত। আর এ জন্যই তারা বাংলাদেশ থেকে লোক নিতে চাইছে না। তবে কে বা কারা এ প্রস্তাব দিয়েছে তা তিনি খোলাসা করেননি। সংসদের প্রভাবশালী ওই এমপি এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে বিস্তর তদন্তের দাবি জানান। গতকাল মানবজমিনের সঙ্গে আলাপেও ইসরাফিল আলম এমপি তার অবস্থানে অনঢ় থাকার ঘোষণা দেন।  বলেন, আমি প্রধানমন্ত্রীকে যে ই-মেইল করেছি প্রয়োজনে গণমাধ্যমে প্রকাশ করবো। এটা ওপেন, এখানে কোন লোকচুরি নেই। আমার কোন স্বার্থ নেই। জনস্বার্থেই আমি এসব বলছি, বলে যাবো।
টক শোতে যা বলেছেন: একটি বেসরকারি টেলিভিশন টক শোতে ইসরাফিল আলম বলেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি প্রবাসী কণ্যাণ মন্ত্রীর সঙ্গে মালয়েশিয়া গিয়েছিলাম। শ্রমবাজার নিয়ে এদেশের মানুষ যেটা চায় আমি ওখানে গিয়ে ভিন্ন কিছু দেখতে পেয়েছি। আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, মালয়েশিয়ায় কোনো সিন্ডিকেট করার প্রয়োজন নেই। সারা বিশ্বে শ্রমিকরা যেভাবে যায়, মালয়েশিয়াতেও সেভাবেই যাবে। মালয়েশিয়ান গভর্নমেন্ট সিন্ডিকেট চায় না বলেই প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যেই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেন এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া স্থগিত করেন। কিন্তু বাংলাদেশের কিছু ব্যবসায়ী, কিছু রাজনীতিক ও কিছু আমলা মালয়েশিয়ার কিছু ব্যবসায়ী এবং আমলার সঙ্গে মিলে আবার ১০ এর জায়গায় ৩৫টি রিক্রুটিং এজেন্সির একটা সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে। তার আলামত, তথ্য প্রমাণ অনেক কিছুই আমার কাছে আছে। আমি ত্যক্ত-বিরক্ত হয়ে তিন দিনের সফর একদিনে শেষ করে চলে এসেছি। সিন্ডিকেট মালয়েশিয়াতে হবে- এটা প্রধানমন্ত্রী চান না জানিয়ে তিনি বলেন, যে যেভাবে চেষ্টা করুক না কেন, তা হবে না। সিন্ডিকেট আমাদের মাইগ্রেশন খরচ বাড়িয়ে দেয় তিনগুন, যে সিন্ডিকেট আমাদের শ্রমিকদের নিয়ে ওখানে সঠিক কাজ দেয় না, মজুরি দেয় না, বিপদে পড়লে পাশে দাঁড়ায় না, গ্রেপ্তার হলে জামিন করায় না, অসুস্থ হলে চিকিৎসা করে না, শ্রমিকদের ওয়েলফেয়ার, সেফটি সিকিউরিটির কোনো দায়িত্ব পালন করে না, এমনকি মারা গেলে দেশে লাশ পাঠাতে চায় না- নিষ্ঠুর অমানবিক সিন্ডিকেট কেন আমাদের রাখতে হবে? তিনি বলেন, মালয়েশিয়ার পত্রিকাগুলোতে খবর বেরিয়েছে- সিন্ডিকেটের বিরুদ্ধে এন্টিকরাপশন ফের নতুন করে তদন্ত শুরু করেছে। তাই বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে সুস্পষ্ট নির্দেশনা যে, কোনো রকমের সিন্ডিকেট নয়, সারা বিশ্বে যেভাবে মানুষ যায় মালয়েশিয়াতে সেভাবেই যাবে। তাহলে এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার টাকার বেশি কোনোভাবেই খরচ হবে না বলে আমার বিশ্বাস। আমি দায়িত্ব নিয়েই এটি বলছি। তিনি বলেন, সব কথা বলতে পারছি না। আমি মালয়েশিয়া যাওয়ার আগে সম্পূর্ণ প্রস্তাবণা প্রধানমন্ত্রীকে মেইল করেছি। এ সংশ্লিষ্ট অন্যদেরও অবহিত করেছি। বিষয়টি খুবই সিম্পল। যারা ক্রিমিনাল হিসেবে পরিচিত, বিভিন্ন কারণে যাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হয়েছে, তারা যাতে এখানে লোক পাঠানোর সুযোগ না পায়। সরকার যেনো এ ব্যাপরে কঠোর হয় সেটাই আমি চাই। আমার কথা হলো- যখন কিছু ব্যবসায়ীকে দিয়ে ‘লিমিটেড’ করে ফেলা হয়, তখন তারা ৭-৮টা লেয়ার তৈরি করে ফেলে। ওই ৭-৮টা লেয়ারের কারণে মাইগ্রেশন খরচ বেড়ে যায়। এক লাখ ৩০-৪০ হাজার টাকার বেশি যেটা খরচ হয় সেটা দুর্নীতি-ঘুষ। তিনি বলেন, নেপাল যদি জিরো মাইগ্রেশন কস্টে লোক পাঠাতে পারে তাহলে আমরা কেনো পারবো না?
 মানব জমিন